পাবনা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইছামতি নদীর কোল ঘেঁষে ছোট জীর্ণ বাড়িটিতে এখন শুধু শোক আর হারিয়ে যাওয়া একজন মানুষের স্মৃতির ছায়া। বাড়িটি সালমাদের। কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে ক'দিন আগে মৃত্যুর কোলে ঢলে পড়া রাজধানীর এক গার্মেন্টস কর্মী সালমা।
৬০-ঊর্ধ্ব মা জোমেলা খাতুনের দেখাশুনার দায়িত্বটা ছিল সালমারই। একমাত্র ভরসার মানুষটি আচমকা চলে যাওয়ায় বৃদ্ধা জোমেলার চোখে এখন শুধুই অন্ধকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির সঙ্গে শুক্রবার আলাপকালে জোমেলা খাতুন বলেন, চার ছেলে ও এক মেয়ের মধ্যে সালমা ছিল সবার ছোট। জন্মের পরই তার বাবা মারা যায়। ছেলেরা সবাই রিকশা চালিয়ে কোনোমতে নিজেদের সংসার চালায়। মা ও বোনকে দেখভালের কোন সুযোগ তাদের ছিল না।
জোমেলা খাতুন বলেন, "সালমা ঢাকার গার্মেন্টসে চাকরি করে নিজেও চলতো। আমাকেও টাকা পাঠাতো। ওই টাকা দিয়ে আমি কোনোমতে চলতাম। এসকিউ গার্মেন্টস তার লাশের সঙ্গে মাত্র ৬ হাজার টাকা পাঠিয়েছে।"
পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর সভাপতি আনোয়ার-উল পারভেজ চৌধুরী বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেছিলেন, সালমার মৃত্যুতে ওর পরিবারকে ক্ষতিপূরণ বাবদ এক লাখ টাকা দেওয়া হবে।
মা জানিয়েছেন, সালমার বিয়ে হয় ১৫/১৬ বছর বয়সে। বিয়ের পর জানতে পারে স্বামী হেরোইনে আসক্ত। এরপরেও অনেক আশা নিয়ে সংসার করে যায় সালমা। কিন্তু স্বামী এরই মধ্যে গোপনে আরো ৩/৪ টি বিয়ে করেছে বলে শোনার পর লজ্জা- ঘৃণায় মায়ের কাছে চলে আসে সালমা। সিদ্ধান্ত নেয় জীবনে আর বিয়ে নয়। নিজেই রোজগার করে চলবে এবং মাকে খাওয়াবে। এক আত
bdnews24