২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে পল্লী বিদ্যুতের ২'শ ট্রান্সফরমার চুরি, সংযোগ পেতে হয়রানির অভিযোগ

জয়পুরহাট জেলায় গত এক বছরে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের প্রায় ২০০ ট্রান্সফরমার চুরি হয়েছে। অভিযোগ রয়েছে, গ্রাহকরা সময়মতো ট্রান্সফরমার পাচ্ছেন না। অনেক কৃষক ও সেচযন্ত্রের মালিক পল্লী বিদ্যুতের সংযোগের জন্য আবেদন করলেও ঝুলে থাকছে অনেক দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2008, 02:44 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

জয়পুরহাট, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাট জেলায় গত এক বছরে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের প্রায় ২০০ ট্রান্সফরমার চুরি হয়েছে। অভিযোগ রয়েছে, গ্রাহকরা সময়মতো ট্রান্সফরমার পাচ্ছেন না। অনেক কৃষক ও সেচযন্ত্রের মালিক পল্লী বিদ্যুতের সংযোগের জন্য আবেদন করলেও ঝুলে থাকছে অনেক দিন। এ অবস্থায় জয়পুরহাটের সেচযন্ত্রের মালিক ও কৃষকরা বোরো মওসুমের আগাম প্রস্তুতি নিয়ে রীতিমত বেকায়দায় পড়েছেন। জেলার বিভিন্ন কৃষক, সেচযন্ত্রের মালিক ও থানায় খোঁজ করে দেখা গেছে, সংঘবদ্ধ চোরের দল একের পর এক ট্রান্সফরমার চুরি করছে। গত এক বছরে চুরি হয়েছে বিভিন্ন ক্ষমতাসম্পন্ন ২১৬ টি ট্রান্সফরমার। যার আনুমানিক দাম ৮৮ লাখ ৩৩ হাজার ৮৫০ টাকা। গভীর নলকূপ মালিক সমিতির সাধারণ সম্পাদক ওছির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৭ সালে ২১৬টি ট্রান্সফরমার চুরি হয়েছে যার আনুমানিক মূল্য ৮৮ লাখ ৩৩ হাজার ৮৫০ টাকা। এর মধ্যে কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর, পাঁচবিবি উপজেলায় ট্রান্সফরমার চুরি হয়েছে বেশি। গত ২ ডিসে