২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসের ধাক্কায় যুবক নিহত

চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ে শুক্রবার সকালে দ্রুতগামী বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম জানা যায়নি। তবে স্থানীয়রা বলছেন, নিহত ব্যক্তি পত্রিকার হকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2008, 08:01 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ে শুক্রবার সকালে দ্রুতগামী বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম জানা যায়নি। তবে স্থানীয়রা বলছেন, নিহত ব্যক্তি পত্রিকার হকার। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৬টার দিকে ওয়াসার মোড়ে সাইকেল আরোহী ওই যুবককে দ্রুতগামী একটি বাস পিছন থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা জানায়, সে মারা গেছে। নিহত ব্যক্তি পত্রিকা বিক্রি করত বলে স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পুলিশ কর্মকর্তা মজিবুর রহমান জানান। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর। লাশটি হাসপাতাল মর্গে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/টিএইচ/এমআই/১৩৫৬ ঘ.