২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেব্র"য়ারির মধ্যে ৩০ হাজার টন চাল দেবে ডব্লিউএফপি

খাদ্য ঘাটতি মোকাবেলায় বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) আগামী ফেব্র"য়ারির মধ্যে বাংলাদেশকে ৩০ হাজার টন চাল দেবে। পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরীর উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2008, 02:35 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

ঢাকা, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য ঘাটতি মোকাবেলায় বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) আগামী ফেব্র"য়ারির মধ্যে বাংলাদেশকে ৩০ হাজার টন চাল দেবে। পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরীর উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশ থেকে চাল সংগ্রহের ব্যাপারে ড. ইফতেখার আহমদ চৌধুরী বৃহস্পতিবার সকালে ঢাকায় জাতিসংঘের সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে বৈঠক করেন। সেখানে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিওএফপি) প্রতিনিধি ডগলাস ব্রডরিক, ইউএনডিপির ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি মনোজ বসনিয়াত, খাদ্য ও কৃষি সংস্থার ভারপ্রাপ্ত প্রতিনিধি ললিতা ভট্টাচার্য উপস্থিত ছিলেন। পরে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, "বিশ্ব খাদ্য কর্মসূচি আগামী ফেব্রুয়ারির মধ্যে ৩০ হাজার টন চাল দেবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমএআর/এসএনডি/২০১০ ঘ.