২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা নদী থেকে অপহৃত স্কুল ছাত্রের লাশ উদ্ধার

দৌলতপুর উপজেলায় তারিবুল ইসলাম (১৫) নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার মরিচা গ্রাম সংলগ্ন পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2008, 11:46 AM

Updated : 26 Aug 2022, 01:08 PM

কুষ্টিয়া, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৌলতপুর উপজেলায় তারিবুল ইসলাম (১৫) নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার মরিচা গ্রাম সংলগ্ন পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ জানান, মেহেরপুরের গাংনী উপজেলার পিরতলা এলাকার আশরাফুল ইসলামের ছেলে তারিবুল ইসলাম গত রোববার কোচিংএ যাওয়ার পথে অপহৃত হয়েছিল। পুলিশের ধারণা, মুক্তিপণের টাকা না পেয়ে অপহরণকারীরা তারিবুলকে হত্যার পর পদ্মা নদীতে ফেলে দিয়ে থাকতে পারে। আব্দুস সামাদ জানান, তারিবুলের লাশ নদীতে ভাসতে দেখে জেলেরা পুলিশকে খবর দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩০ ঘ.