২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক এনবিআর সদস্য আনোয়ার হোসেনের লাশ উদ্ধার

জাতীয় রাজস্ব বোার্ডের (এনবিআর) সাবেক সদস্য ও সাবেক অতিরিক্ত সচিব কাজী আনোয়ার হোসেনের (৬৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টার দিকে শ্যামলীর বাসার সিঁড়ির রেলিং থেকে তার গলায় দড়ি বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2008, 05:04 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় রাজস্ব বোার্ডের (এনবিআর) সাবেক সদস্য ও সাবেক অতিরিক্ত সচিব কাজী আনোয়ার হোসেনের (৬৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টার দিকে শ্যামলীর বাসার সিঁড়ির রেলিং থেকে তার গলায় দড়ি বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। মোহামম্মদপুর থানার উপপরিদর্শক দিদারুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "ধারণা করা হচ্ছে আনোয়ার হোসেন আত্মহত্যা করেছেন। তার পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছে, দুপুরে খাবারের সময় অনেক খোঁজাখুঁজির পর চারতলা বাড়ির অব্যবহৃত একটি সিঁড়ির রেলিং থেকে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।" দিদারুল আলম আরও জানান, কাজী আনোয়ারের স্ত্রী সুলতানা ফয়জুন্নাহার সুপ্রিম কোর্টের আইনজীবী। তার চার ছেলের মধ্যে দু'জন দেশের বাইরে থাকেন। পাঁচ বছর আগে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য থাকাকালীন অবস্থায় অবসর নেন তিনি। এ ব্যাপারে মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/ডিডি/জেকে/২২৫৭ ঘ.