২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিতাসের ১৭৫ জনকে একসঙ্গে বদলি

তিতাস গ্যাসে একসঙ্গে ১৭৫ জনকে বদলির আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার এ আদেশ দেওয়া হয়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি মহাব্যবস্থাপক (প্রশাসন) খালেকুজ্জামান ফারুক বিডিনিউজের কাছে ১৭৫ জনকে বদলির সত্যতা স্বীকার করেছেন। এর বেশি কিছু বলতে তিনি রাজি হননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2008, 01:51 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --তিতাস গ্যাসে একসঙ্গে ১৭৫ জনকে বদলির আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার এ আদেশ দেওয়া হয়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি মহাব্যবস্থাপক (প্রশাসন) খালেকুজ্জামান ফারুক বিডিনিউজের কাছে ১৭৫ জনকে বদলির সত্যতা স্বীকার করেছেন। এর বেশি কিছু বলতে তিনি রাজি হননি। নাম না প্রকাশ করার শর্তে তিতাসের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অফিস সহকারি, মিটার রিডার ও সুপারভাইজারসহ বিভিন্ন পদের ১৭৫ জন কর্মচারিকে বদলি করা হয়েছে। এদেরকে ঢাকার বিভিন্ন অফিস থেকে অন্যান্য স্থানে বদলি করা হয়েছে। এর মধ্যে ইউনিয়ন নেতাও রয়েছেন কয়েক জন। আরও কয়েকজনকে বদলির প্রক্রিয়া চলছে। ঢাকায় মোট জনবল ৪৫০ জন। দুর্নীতিবিরোধী টাস্কফোর্স তিতাস গ্যাসে কার্যক্রম শুরু করার পর একসঙ্গে এতজনকে বদলি করা হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৯৪৪ঘ.