২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই সেনা সদস্য নিহত, আহত ১৪

মির্জাপুরে সেনাবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই সেনা সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ১৪ সেনা সদস্য। শনিবার সকাল সাড়ে ১১টায় মির্জাপুরের আছিমতলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুল আলম। নিহতরা হলেন, মোহাম্মদ আলী (৩৫) ও জয়নাল আবেদিন (৩০)। এদের মধ্যে মোহাম্মদ আলীর বাড়ি টাঙ্গাইলের কালীহাতি উপজেলার আলীপুর গ্রামে। জয়নাল আবেদীনের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার পশ্চিম লালপুর গ্রামে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2007, 09:14 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

টাঙ্গাইল, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মির্জাপুরে সেনাবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই সেনা সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ১৪ সেনা সদস্য। শনিবার সকাল সাড়ে ১১টায় মির্জাপুরের আছিমতলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুল আলম। নিহতরা হলেন, মোহাম্মদ আলী (৩৫) ও জয়নাল আবেদিন (৩০)। এদের মধ্যে মোহাম্মদ আলীর বাড়ি টাঙ্গাইলের কালীহাতি উপজেলার আলীপুর গ্রামে। জয়নাল আবেদীনের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার পশ্চিম লালপুর গ্রামে। বগুড়া ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহী ছয়টি বাস ঢাকা যাচ্ছিল। জাতিসংঘ শান্তিরক্ষী দলে যোগ দিতে আগামী ৬ অক্টোবর ওই সেনাদের আইভরিকোস্ট যাওয়ার কথা ছিল। ওসি বদরুল আলম জানান, সেনা সদস্য বহনকারী কেয়া পরিবহনের ছয়টি বাসের একটির সঙ্গে মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ১৪ সেনা সদস্যকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন সোহেল, বাবুল, মিজানুর, আব্দুস সালাম, সাইফুল, আবু জাফর, শফিক, জাহাঙ্গীর, রুহুল আমিন, কামাল, শহীদুল্লাহ, হাবীব, আব্দুল্লাহ আল মামুন। বাকি এক জনের পরিচয় পাওয়া যায়নি। এদের মধ্যে গুরুতর আহত আট জনকে দুপুরে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনীর ৯৮ ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাসিমুল গনি, টাঙ্গাইল জেলা প্রশাসক আখতার আলী সরকার ঘটনাস্থলে যান। আহতদের সুচিকিৎসায় সেনাবাহিনীর একটি চিকিৎসক দল কুমুদিনী হাসপাতালে রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএ/১৫১১ ঘ.