২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় পাচারের সময় ফার্নেস অয়েল ও ডিজেল উদ্ধার

খুলনা নগরীর ৫নং ঘাট এলাকার একটি তেল ট্যাংকার থেকে পাচারের সময় সোমবার বিকেলে তিন হাজার ৪০০ লিটার ফার্নেস অয়েল ও ডিজেল উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় আব্দুর রহমান নামে একজনকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 04:03 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

খুলনা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনা নগরীর ৫নং ঘাট এলাকার একটি তেল ট্যাংকার থেকে পাচারের সময় সোমবার বিকেলে তিন হাজার ৪০০ লিটার ফার্নেস অয়েল ও ডিজেল উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় আব্দুর রহমান নামে একজনকে আটক করা হয়। র‌্যাব- ৬ এর মেজর বশির হোসেন জানান, সোমবার বিকেলে একটি ট্যাংকার থেকে তেল পাচারের সময় দু'হাজার লিটার ফার্নেস অয়েল ও এক হাজার ৪০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। পাচারকারী আব্দুর রহমানকে থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২২০৪ ঘ.