২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কাঁচা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা

মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রি এবং ওজনে কম দিয়ে সবজি বিক্রির অপরাধে নগরীর একটি কাঁচা বাজারের নয় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 01:32 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রি এবং ওজনে কম দিয়ে সবজি বিক্রির অপরাধে নগরীর একটি কাঁচা বাজারের নয় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে নগরীর কর্ণফুলী কমপ্লেক্স কাঁচা বাজারে বিশেষ মহানগর হাকিম জাকির হোসেন এ অভিযান পরিচালনা করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ জানান, আদালতের অভিযানে মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ঘি রাখার দায়ে দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওজনে কম দেওয়ার, বাটখারা ও দাঁড়িপাল্লা ঠিক না থাকায় ৮ সবজি বিক্রেতাকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১৯৩০ ঘ.