২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু হত্যা মামলার লিভ টু আপিলের শুনানি শেষ

বঙ্গবন্ধু হত্যা মামলার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের দায়ের করা লিভ টু আপিল আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। আগামি রোববার সুপ্রিম কোর্ট রায় দেবেন। বৃহষ্পতিবার বিচারপতি তাফাজ্জাল ইসলাম, বিচারপতি জয়নাল আবেদীন ও বিচারপতি মো. হাসান আমিনের সমন্বয়ে গঠিত আপিল বিভাগের ৩ বিচারপতির বেঞ্চ এ লিভ টু আপিলের ওপর ২৫ কার্যদিবস শুনানি গ্রহণ করে রায়ের দিন ধার্য করেন। এই লিভ টু আপিল মঞ্জুর অর্থাৎ আপিল শুনানির জন্য গ্রহণ করা হলে এর ওপর আবার শুনানি হবে। সেই শুনানি নিষ্পত্তি হলেই শেষ হবে বঙ্গবন্ধু হত্যা মামলার চুড়ান্ত বিচার। তবে আপিল শুনানির জন্য গ্রহণ করা না হলে রোববারই হবে এ মামলার চুড়ান্ত নিষ্পত্তি। গত ২ আগস্ট প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিন এ মামলার লিভ টু আপিল শুনানির জন্য আপিল বিভাগের তিন বিচারপতির সমন্বয়ে একটি বিশেষ বেঞ্চ গঠন করেন। গত ৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা মামলা লিভ টু আপিল শুনানির জন্য সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত হয়। শুনানি শুরু হয় ৭ আগস্ট থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 06:18 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বঙ্গবন্ধু হত্যা মামলার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের দায়ের করা লিভ টু আপিল আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। আগামি রোববার সুপ্রিম কোর্ট রায় দেবেন। বৃহষ্পতিবার বিচারপতি তাফাজ্জাল ইসলাম, বিচারপতি জয়নাল আবেদীন ও বিচারপতি মো. হাসান আমিনের সমন্বয়ে গঠিত আপিল বিভাগের ৩ বিচারপতির বেঞ্চ এ লিভ টু আপিলের ওপর ২৫ কার্যদিবস শুনানি গ্রহণ করে রায়ের দিন ধার্য করেন। এই লিভ টু আপিল মঞ্জুর অর্থাৎ আপিল শুনানির জন্য গ্রহণ করা হলে এর ওপর আবার শুনানি হবে। সেই শুনানি নিষ্পত্তি হলেই শেষ হবে বঙ্গবন্ধু হত্যা মামলার চুড়ান্ত বিচার। তবে আপিল শুনানির জন্য গ্রহণ করা না হলে রোববারই হবে এ মামলার চুড়ান্ত নিষ্পত্তি। গত ২ আগস্ট প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিন এ মামলার লিভ টু আপিল শুনানির জন্য আপিল বিভাগের তিন বিচারপতির সমন্বয়ে একটি বিশেষ বেঞ্চ গঠন করেন। গত ৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা মামলা লিভ টু আপিল শুনানির জন্য সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত হয়। শুনানি শুরু হয় ৭ আগস্ট থেকে। ২০০০ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট এ মামলায় বিভক্ত রায় প্রদান করে। বিচারপতি মোঃ রুহুল আমিন ১০ আসামির মৃতৃদণ্ড বহাল রাখেন। অপর বিচারপতি এ বি এম খায়রুল হক ১৫ আসামির মৃতৃদণ্ড বহাল রাখেন। ২০০১ সালের ৩০ এপ্রিল বঙ্গবন্ধু হত্যা মামলার হাইকোর্টের চুড়া