২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার রিট আবেদনের চূড়ান্ত শুনানি ১ সপ্তাহ পেছালো

সম্পত্তির হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনার রিট আবেদনের ওপর চুড়ান্ত শুনানি এক সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, হাসিনার বিরুদ্ধে আজম জে চৌধুরীর দায়ের করা প্রায় ৩ কোটি টাকা চাঁদাবাজির মামলার অভিযোগপত্র গ্রহণের বিষয়ে বুধবারও আদেশ দেয়নি আদালত। অভিযোগ গ্রহণের পরিবর্তিত তারিখ ৪ অক্টোবর ধার্য করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2007, 12:14 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সম্পত্তির হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনার রিট আবেদনের ওপর চুড়ান্ত শুনানি এক সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, হাসিনার বিরুদ্ধে আজম জে চৌধুরীর দায়ের করা প্রায় ৩ কোটি টাকা চাঁদাবাজির মামলার অভিযোগপত্র গ্রহণের বিষয়ে বুধবারও আদেশ দেয়নি আদালত। অভিযোগ গ্রহণের পরিবর্তিত তারিখ ৪ অক্টোবর ধার্য করা হয়েছে। বুধবার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দর্নীতি দমন কমিশন ও সরকারপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি মূলতবির আদেশ দেন। সকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা আফসার জাহান সরকারপক্ষের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল অসুস্থ থাকায় এক সপ্তাহ সময়ের আবেদন জানান। এ সময় সরকারপক্ষের আবেদনের বিরোধিতা করেন শেখ হাসিনার কৌসুলি ব্যারিস্টার রফিক উল হক, ব্যারিস্টার শফিক আহমেদ ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শুনানি মুলতবি শেষে হাসিনার কৌসুলি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালত সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে শেষ বারের মতো সময় দিয়েছে।" গত ১৬ জুলাই হাসিনাকে তার নিজ বাসা সুধাসদন থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। ১৭ জুলাই দুর্নীতি দমন কমিশন তার সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠায়। তবে নোটিশটির বৈধতা নিয়ে শেখ হাসিনার দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের এই বেঞ্চ ৭ আগস্ট দুদকের নোটিশের কার্যক্রম স্থগিত করে দেয়। একইসঙ্গে নোটিশ কেন অবৈধ ঘোষণা করা হবেনা তার কারণ দর্শানোর জন্যও হাইকোর্ট দুর্নীতি দমন কমিশন ও সরকারের প্রতি রুল জারি করে। রুলটির ওপর চুড়া