২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র কোনো নিদের্শনা চাপিয়ে দিচ্ছে না: গ্যাস্টরাইট

ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি জন গ্যাস্টরাইট বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্র 'কোনো নিদের্শনা চাপিয়ে দিচ্ছে না'। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে গ্যাস্টরাইট সাংবাদিকদের এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2007, 11:37 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি জন গ্যাস্টরাইট বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্র 'কোনো নিদের্শনা চাপিয়ে দিচ্ছে না'। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে গ্যাস্টরাইট সাংবাদিকদের এ কথা বলেন। জন গ্যাস্টরাইট বলেন, "বিভিন্ন কারণে অনেকেই মনে করছেন আমি বাংলাদেশের জন্য কোনো নির্দেশনা নিয়ে এসেছি। কিন্তু বিষয়টি মোটেই সেরকম নয়। কোনো কিছু চাপিয়ে দিতে আমি আসিনি। বরং বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য তত্ত্বাবধায়ক সরকার কী পরিকল্পনা করেছে তা জানতেই আমি এখানে এসেছি।" সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, "এ ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার। সাবেক প্রধানমন্ত্রী হোক আর যেই হোক, যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের পর আইন অনুযায়ী তার বিচার প্রক্রিয়া চালাতে হবে। সরকারকে অবশ্যই মানবাধিকার রক্ষা করতে হবে। আমি আশা করছি, বাংলাদেশ সরকার তা করবে।" তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে যে পরিকল্পনা করেছে তার প্রতি যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন জানিয়ে গ্যাস্টরাইট বলেন, "নির্বাচন অনুষ্ঠান ও নির্বাচনী প্রক্রিয়ার সংস্কারে সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে সে ব্যাপারে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।" সংবাদ সম্মেলন শেষে যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে সাংবাদিকদের একটি লিখিত বিজ্ঞপ্তি বিলি করা হয়। এতে বলা হয়েছে, "বাংলাদেশে যত দ্রুত সম্ভব গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিচ্ছেন জন গ্যাস্টরাইট। ২০০৮ সালের আগেই একটি সফল ও গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের জন্য যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক স