ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সোমবার দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ৪২৫০ মেগাওয়াটের বিপরীতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৪১শ' মেগাওয়াট। এর আগে শনিবার প্রথমবারের মত বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ৪ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়।
সোমবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত ৮টায় সরকারি ও বেসরকারি কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ দাঁড়ায় ৪০৮৬ মেগাওয়াট। এর আগে শনিবার দেশের ইতিহাসে প্রথমবারের মত ৪০১৮ মেগাওয়াট উৎপাদন করা হয়। সোমবারের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা নির্ধারণ করা হয়েছে ৪২৫০ মেগাওয়াট। আর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ১০৭ মেগাওয়াট।
পিডিবির চেয়ারম্যান মুহম্মদ খিজির খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংস্থার প্রতিটি প্রকৌশলী ও কর্মীর প্রাণান্ত পরিশ্রমের কারণে বিদ্যুৎ উৎপাদন চার হাজার মেগাওয়াট ছাড়িয়ে গেছে। তারা নির্ভয়ে, নিজ দায়িত্বে কাজ করছেন। তাদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।"
পিডিবি সূত্রে জানা গেছে, দেশের ২৭টি বিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট চালু থাকলে ৪ হাজার ৬৬০ মেগাওয়াট উৎপাদন করা যায়। তবে কখনই এ পরিমাণ বিদ্যু উৎপাদন সম্ভব হয়নি। রিজার্ভ মার্জিন না থাকায় কোনো কারণে কোনো ইউনিট বন্ধ হয়ে গেলেই ঘাটতি দেখা দেয়। বর্তমানে ১২টি ইউনিট বন্ধ আছে।
রোববার সারাদেশে মোট লোডশেডিং এর পরিমাণ ছিল ১০০ মেগাওয়াট। খুলনায় ৬৭, রাজশাহীতে ১৪, বরিশালে ১৩ এবং রংপুরে ৬ মেগাওয়াট লোডশেডিং করা হয়। রাজধানীতে পিডিবির পক্ষ থেকে কোনও লোডশেডিং করা হয়নি। ডেসাকে ১ হাজার ৫৭৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। ডেসার বিতরণ সমস্যার কারণে রাজধানীতে বিদ্যু সরবরাহে কিছুটা বিঘ
bdnews24