২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনিয়ম মেনে নিয়ে ভোটার পরিচয়পত্র তৈরি হচ্ছে

বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর সরকারি কেনাকাটায় এ প্রথমবারের মত বড় ধরনের অনিয়ম ধরা পড়েছে। এর ফলে ভোটার পরিচয়পত্র তৈরি প্রকল্পের কাজ দীর্ঘায়িত হতে চলেছে। প্রকল্পের জন্য নির্বাচন কমিশনের ৮ হাজার ল্যাপটপ কম্পিউটারের চাহিদা নির্ধারণ করে। সে হিসাবে গত জুনে ল্যাপটপ ক্রয় সংক্রান্ত দরপত্র আহ্বান করে কমিশন। সর্বনিু দরদাতা প্রতিষ্ঠানকে কাজ না দেওয়ায় সমস্যা দেখা দেয়। বিডিনিউজ টুয়েন্টিফোরের হাতে আসা এ সংক্রান্ত নথিপত্র থেকে এ তথ্য জেনেছেন প্রযুক্তি সম্পাদক আবু সাঈদ খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2007, 04:24 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ভোটার পরিচয়পত্র আবু সাঈদ খান প্রযুক্তি সম্পাদক, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর সরকারি কেনাকাটায় এ প্রথমবারের মত বড় ধরনের অনিয়ম ধরা পড়েছে। এর ফলে ভোটার পরিচয়পত্র তৈরি প্রকল্পের কাজ দীর্ঘায়িত হতে চলেছে। প্রকল্পের জন্য নির্বাচন কমিশনের ৮ হাজার ল্যাপটপ কম্পিউটারের চাহিদা নির্ধারণ করে। সে হিসাবে গত জুনে ল্যাপটপ ক্রয় সংক্রান্ত দরপত্র আহ্বান করে কমিশন। সর্বনিু দরদাতা প্রতিষ্ঠানকে কাজ না দেওয়ায় সমস্যা দেখা দেয়। নির্বাচন কমিশন (ইসি) দ্বিতীয় সর্বনিু দরদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা যথাযথ বলে মনে করে। এর ফলে খরচ বেড়ে যায় ১০ লাখ মার্কিন ডলারেরও বেশি। বিডিনিউজ টুয়েন্টিফোরের হাতে আসা এ সংক্রান্ত নথিপত্র থেকে এ তথ্য জেনেছেন প্রযুক্তি সম্পাদক আবু সাঈদ খান। এ ঘটনায় সর্বনিু দরদাতা প্রতিষ্ঠান পরিকল্পনা মন্ত্রণালয়ের ক্রয় সংক্রান্ত নজরদারি শাখা সেন্ট্রাল প্রোকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটে (সিপিটিইউ) আনুষ্ঠানিক অভিযোগ জানায়। ইসির সিদ্ধান্ত ক্রয় সংক্রান্ত সরকারি নির্দেশনার লঙ্ঘন বলে মত দেয় সিপিটিইউ। এর পর দ্বিতীয় দফা দরপত্র আহ্বানের জন্য আদেশ দেওয়া হয়। এর ফলে ভোটার তালিকার কাজ সময়মত শেষ করা যাবে কিনা সেটা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। প্রকল্প প্রধান অবশ্য এ বিষয়ে চিন্তিত নন। প্রকল্পের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী সময়মত কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী। ল্যাপটপ কেনার ব্যাপারে প্রথম দিকে ৮টি প্রতিষ্ঠানের কাছ থেকে সাড়া পাওয়া গেলেও ৭ জুন দরপত্র আহ্বানের পর মাত্র দুটি প্রতিষ্ঠান অংশ নেয়। টাকরাল ইনফরমেশন সিস্টেমস লেনোভো (আগের আইবিএম) ল্যাপটপের জন্য ৫৫ লাখ ২৯ হাজার ৮০০ ডলার দর দেয়। অন্য দিকে টেলিকমিউনিক্যাশন কনসাল্ট্যান্টস ইনডিয়া (টিসিআইএল) এর ডেল ল্যাপটপের জন্য দেওয়া দরের পরিমাণ ছিল ৬৬ লাখ ৪৪ হাজার ৭২৮ ডলার। ইসি টাকরালের লেনোভো বাদ দিয়ে টিসিআইএল-এর ডেল ল্যাপটপ নেওয়ার জন্য চুক্তি করে। এতে ১১ লাখ ১৪ হাজার ৯২৮ ডলার খরচ বেশি পড়ে। ইসির দরপত্র মূল্যায়ন কমিটি টাকরালকে নিয়ম এড়িয়ে যাওয়ার জন্য অযোগ্য ঘোষণা করে। এতে টিসিআইএলই একমাত্র দরদাতা হিসাবে কাজ পেয়ে যায়। সর্বনিু দরদাতা হয়েও কাজ না পাওয়ায় টাকরাল পরিকল্পনা মন্ত্রণালয়ের ক্রয় সংক্রান্ত নজরদারি শাখা সিপিটিইউর কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করে। সিপিটিইউ সরকারি ক্রয় বিধি (পিপিআর-২০০৩) প্রয়োগ করে থাকে। এর পরিপ্রেক্ষিতে সিপিটিইউ ২৮ আগস্ট সাবেক অতিরিক্ত আইন সচিব আবদুল মতিনকে প্রধান করে তিন সদস্যের একটি পর্যালোচনা প্যানেল গঠন করে। প্যানেলের অন্য সদস্যরা হলেন, পিডব্লিউডির সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইমদাদুল হক এবং এফবিসিসিআই-এর প্রতিনিধি কামালুদ্দিন আহমেদ। পর্যালোচনা প্যানেল দরপত্র আহ্বান এবং চূড়ান্ত করার পুরো প্রক্রিয়া খতিয়ে দেখে। প্যানেলের অনুসন্ধান বলছে, প্রকল্প কাজের কারিগরি চাহিদা পূরণে ডেল ল্যাপটপ সক্ষম নয়। প্যানেলের পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়, টাকরালের লেনোভো ল্যাপটপের দরপত্র অযোগ্য ঘোষণা করে নেওয়া ইসির সিদ্ধান্ত 'পিপিআর-২০০৩ এর বিধিমালার লঙ্ঘন'। প্রতিবেদনে বলা হয়, "নমুনা ল্যাপটপ ও কাগজপত্র পরীক্ষার পরই ইসির আহ্বান করা দরপত্রের যোগ্যতা মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।" পর্যালোচনা প্যানেল তার প্রতিবেদনে ইসিকে পুনঃদরপত্র আহ্বানের জন্য সুপারিশ করে। নাম প্রকাশে অনিচ্ছুক পরিকল্পনা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এঘটনাকে 'রহস্যজনক' বলে অভিহিত করেছেন। তিনি বলেন, "এটা আসলে রহস্যজনক।" প্যানেলের চেয়ারম্যান ছাড়া আর কারো পক্ষ থেকে আপত্তি আসেনি। সাবেক এই বিচারক এবং আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল মতিন প্রতিবেদনে বলেন, "ইসিকে এ ব্যাপারে কোন সুপারিশ করা যথার্থ নয়।" প্রতিবেদন বলছে, প্যানেলের অপর দুই সদস্য 'জানতে পেরেছেন মাত্র ৪ সপ্তাহের মধ্যে কোন উৎপাদক এবং সরবরাহকারী প্রতিষ্ঠান একা ৮ হাজার কম্পিউটার সরবরাহ করতে পারে না।' প্রতিবেদনে বলা হয়, " সময়মতো কাজ শেষ করতে দরপত্রে কাজ পাওয়া প্রতিষ্ঠানকে বিভিন্ন কারখানায় ওই কম্পিউটারগুলো তৈরি করতে হতো।" পুনঃদরপত্র আহ্বানের সময় চার গ্র"পে সরবরাহ (২ হাজার করে) ভাগ করে দেওয়ার জন্য প্যানেলের দুই সদস্য ইসিকে পরামর্শ দিয়েছেন। ভোটার পরিচত্র প্রকল্প পুনর্গঠিত হয়েছে। প্রকল্পের নতুন পরিচালক হিসাবে সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী যোগ দিয়েছেন। তিনি বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোরকে বলেন, "ভোটার পরিচয়পত্র তৈরির প্রকল্প সময়মত শেষ হবে এবং আমরা এ ব্যাপারে সংকল্পবদ্ধ।" তিনি বলেন, "সময়মতই সব কিছু আইন অনুযাযী শেষ করা হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএসকে/এমএসবি/জিএনএ/২২০০ ঘ.