শেরপুর, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত এলাকায় ২৯ হাজার ৯৬টি গুলিসহ আটক আদিবাসী যুবক রাসেল সাংমাকে (২৫) শুক্রবার ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঝিনাইগাতী থানার উপ পরিদর্শক আব্দুল কুদ্দুছ শুক্রবার বিকেলে রাসেল সাংমাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানালে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সুরাইয়া বেগম ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাংলাদেশ রাইফেলসের একটি দল বৃহস্প
bdnews24