২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2007, 07:21 AM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আমাদের চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রাম-কক্সবাজার সড়কে পটিয়া উপজেলার চক্রশালা এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে শামীমা আক্তার সাবিনা (৩০) নামে এক বাসযাত্রী নিহত হন। ওই দুর্ঘটনায় আহত হন আরও পাঁচ জন। পটিয়া থানার মহাসড়ক পুলিশের উপ-পরিদর্শক আলী আশরাফ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে চক্রশালায় শহরমুখী একটি যাত্রীবাহী বাসকে পিছন থেকে আসা পণ্য বোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী শামীমা মারা যান। তিনি জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক আটক করা হলেও উভয় চালক পালিয়ে গেছে। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা আলী আশরাফ জানান। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, সরাইল উপজেলার বারিউড়া নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় রীনা বেগম (১২) নামে এক স্কুলছাত্রী মারা যান। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়দেব চৌধুরী জানান, বৃহস্পতিবার রাতে সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে রীনা ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ বাসটি আটক করেছে। এ ঘটনায় সরাইল থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১৩২২ ঘ.