২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জ জানাতে তৈরি বাংলাদেশ

চার বছর আগে ডারবানে কানাডার কাছে হার দিয়ে শুরু হয়েছিল যে ব্যর্থতার, তার ষোলোকলা পূর্ণ হয়েছিল জোহানেসবার্গে। সেখানকার ওয়ান্ডারার্স স্টেডিয়ামে কেনিয়ার কাছে হেরে শেষ হয়েছিল বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের ২০০৩ বিশ্বকাপ। এবার সেই ওয়ান্ডারার্স স্টেডিয়াম থেকেই বৃহষ্পতিবার আরেকটি বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ। কাকতালীয়ভাবে এই ম্যাচের আগেও বাংলাদেশের স্মৃতিতে হানা দিয়ে যাচ্ছে কেনিয়া। ৯ সেপ্টেম্বর স্টিভ টিকোলোর দলের কাছে হেরেই নতুন ধরনের এই খেলার বিশ্বকাপ প্রস্তুতি সেরেছিলেন মোহাম্মদ আশরাফুলরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2007, 06:38 AM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা, ১৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- চার বছর আগে ডারবানে কানাডার কাছে হার দিয়ে শুরু হয়েছিল যে ব্যর্থতার, তার ষোলোকলা পূর্ণ হয়েছিল জোহানেসবার্গে। সেখানকার ওয়ান্ডারার্স স্টেডিয়ামে কেনিয়ার কাছে হেরে শেষ হয়েছিল বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের ২০০৩ বিশ্বকাপ। এবার সেই ওয়ান্ডারার্স স্টেডিয়াম থেকেই বৃহষ্পতিবার আরেকটি বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ। কাকতালীয়ভাবে এই ম্যাচের আগেও বাংলাদেশের স্মৃতিতে হানা দিয়ে যাচ্ছে কেনিয়া। ৯ সেপ্টেম্বর স্টিভ টিকোলোর দলের কাছে হেরেই নতুন ধরনের এই খেলার বিশ্বকাপ প্রস্তুতি সেরেছিলেন মোহাম্মদ আশরাফুলরা। তবে তা ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের মতো এবারো বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডে খেলার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি একটুও। 'এ' গ্র"পে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। যারা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নাম্বারে থাকার সময় ক্যারিবীয় দ্বীপপুঞ্জে হওয়া বিশ্বকাপে বাংলাদেশের কাছে হারের তেতো স্বাদ নিয়েছিল। ওই বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে ভারতের বিশ্বকাপই শেষ হয়ে গিয়েছিল। পরাশক্তি বধের পাশাপাশি প্রথমবারের মতো বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠে টাইগাররা প্রমাণ করেছিল, নিজেদের দিনে তারা যে কোনো দলকে হারাতে সক্ষম। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপেও সেরকম সক্ষমতা দেখার প্রস্তুতি নিয়ে রেখেছেন ইয়ান চ্যাপেলও, "এই গ্র"প থেকে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে গেলে আমি মোটেও বিস্মিত হব না।" মজার ব্যাপার টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই লক্ষ্যপূরণের সম্ভাবনাও উঁকি দিয়ে আছে। যদিও বাংলাদেশের জন্য কাজটা কতোটা কঠিন হবে, সে বিষয়ে পরিষ্কার ধারণা দিয়ে রেখেছে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটাই। সেখানে আন্তর্জাতিক টুয়েন্টি টুয়েন্টির প্রথম সেঞ্চুরিয়ান ক্রিস গেইলকেও ডুবতে হয়েছে হারের হতাশায়। তার সেঞ্চুরিতে ২০৫ রানের চূড়ায় উঠেও নিরাপদ থাকেনি ক্যারিবীয়রা। সুতরাং বাংলাদেশ ম্যাচটা রামনরেশ সারওয়ানের দলের জন্য এখন 'জীবন-মরণ' ম্যাচের প্রতিশব্দই হয়ে গেছে। কারণ, এই ম্যাচে হার মানেই তাদের পত্রপাঠ বিদায়। আর জিতলেই বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত। কাজেই বেশ চাপেই থাকবে ক্যারিবীয়রা। এবং সেই চাপকে সম্বল করে দিনটাকে যদি নিজেদের করে ফেলা যায়, তাহলে আরেকটি স্বপ্নপূরণের আনন্দে ভাসবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে বুধবার সকালে ওয়ান্ডারার্স স্টেডিয়ামে তিন ঘন্টা অনুশীলন করেছে বাংলাদেশ। অধিনায়ক আশরাফুলের জন্য এই প্র্যাকটিস সেশন পরম স্বস্তির পরশ হয়েই এসেছে। কারণ, গত কয়েকদিনে যাদের ইনজুরি দুশ্চিন্তা ছড়াচ্ছিল বাংলাদেশ শিবিরে, এদিন তারা সবাই প্র্যাকটিস করেছেন। বাম হাতের তর্জনীর ইনজুরিতে ভোগা ওপেনার তামিম ইকবাল কোনো সমস্যা ছাড়াই ব্যাটিং-ফিল্ডিং করেছেন। ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাম হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া দলের স্পিন আক্রমণের ভরসা আব্দুর রাজ্জাকও পুরোমাত্রায় বল করেছেন। অধিনায়কের কন্ঠে তাই স্বস্তি, "এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সবাইকে ফিট পাওয়াটা দারুণ ব্যাপার। এই টুর্নামেন্টকে সামনে রেখে আমরা ভালো প্রস্তুতিই নিয়েছি। এখন আসল খেলা শুরু হচ্ছে। আমাদের পুরো শক্তি নিয়ে প্রস্তুত থাকতেই হবে।" এই ম্যাচের জন্য বাংলাদেশের একাদশও চূড়ান্ত হয়ে গেছে। একাদশের বাইরে থাকছেন নাদীফ চৌধুরী, মাহমুদুল