যশোর, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যশোরের উপশহরে সদ্য অবসরে যাওয়া কলেজ শিক্ষক লাল মোহাম্মদকে (৬২) বুধবার খুন করেছে সন্ত্রাসীরা।
চিরকুমার এই শিক্ষককে নিজ বাসায় শ্বাসরোধে হত্যা করা হয় বলে ধারণা করছে প্রতিবেশীরা।
স্থানীয় সিরাজুল ইসলাম, "সন্ধ্যার পর কিছু সময় বিদ্যুৎ ছিল না। এ সময়ই দুর্বৃত্তরা বাসায় ঢুকে তাকে খুন করতে পারে। পেনশনের টাকা ও জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে।"
অবশ্য কোতোয়ালি থানার উপ-পরিদর্শক রেজাউল ইসলাম জানান, "হত্যার কারণ এখনও জানা যায়নি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/১২৩৬ ঘ.
bdnews24