২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে ঢাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নামছে ২১ ভ্রাম্যমান আদালত

রোজার মাসে রাজধানীতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং খাদ্যে ভেজাল রোধে ২১ টি ভ্রাম্যমান আদালত মাঠে নামছে। ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আদালত কাজ করবে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সরকার ঢাকা মহানগর এলাকার জন্য ভ্রাম্যমান আদালত গঠনের এ সিদ্ধান্ত নিয়েছে । বুধবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2007, 12:43 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রোজার ুুমাসে রাজধানীতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং খাদ্যে ভেজাল রোধে ২১ টি ভ্রাম্যমান আদালত মাঠে নামছে। ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আদালত কাজ করবে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সরকার ঢাকা মহানগর এলাকার জন্য ভ্রাম্যমান আদালত গঠনের এ সিদ্ধান্ত নিয়েছে । বুধবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারী কার্যবিধি ১৯৯৮ এর ১৮(৩) ধারা অনুযায়ী প্রশাসন ক্যাডারের সিনিয়র সহকারী সচিব পর্যায়ের ২১ জন কর্মকর্তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীনে ন্যস্ত করা হয়েছে। এতে আরো বলা হয়, ২১টি আদালত পৃথক ভাবে কাজ করবে। পুলিশ আদালতকে সহায়তা দিবে। ১৫ অক্টোবরের পর সরকারী আদেশ অনুযায়ী কর্মকর্তারা নিজ নিজ পদে ফিরে যাবেন। আদালতের জন্য ম্যাজিষ্ট্রেট হিসেবে জহিরুল ইসলাম রোহেল, সালেহ আ‏হম্মদ মোজাফ্ফর, ফয়সাল শাহ, শহীদুজ্জামান ফারুকী, দেলোয়ার হোসেন, ভূবন চন্দ্র বিশ্বাস, শাহাদাত হোসেন, অনল চন্দ্র দাস, সালেহ আহম্মেদ, চৌধুরী ইস্কান্দার আনোয়ার, কামরুজ্জামান, খলিলুর রহমান, ফারুকুজ্জামান, রফিকুল ইসলাম, এ কে এম তারেক, ফিরোজ উদ্দিন খলিফা, এ কে মোহাম্মদ শামসুল আহসান, বাবর আলী মীর, আবদুস সবুর চৌধুরী, পিএসএম শহীদুল হারুন এবং বিকাশ চন্দ্র সিকদারকে নিয়োগ দেয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এএইচডি-ইএইচবি/এমএসবি/এমএ/১৮৪০ঘ.