২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

নগরীর বায়েজিদ বোস্তামী থানার আলী নগরে পাহাড় ধসে সোমবার রাতে মিম (২) ও সালমা (৮) নামে দুই শিশু মারা গেছে। বায়েজিদ থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, থানা থেকে দক্ষিণ-পূর্ব দিকে প্রায় এক কিলোমিটার দূরে আলী নগর এলাকায় সোমবার রাতে কয়েকটি ঝুপড়ি ঘরের ওপর পাহাড় ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2007, 09:34 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর বায়েজিদ বোস্তামী থানার আলী নগরে পাহাড় ধসে সোমবার রাতে মিম (২) ও সালমা (৮) নামে দুই শিশু মারা গেছে। বায়েজিদ থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, থানা থেকে দক্ষিণ-পূর্ব দিকে প্রায় এক কিলোমিটার দূরে আলী নগর এলাকায় সোমবার রাতে কয়েকটি ঝুপড়ি ঘরের ওপর পাহাড় ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পাহাড়ের পাদদেশে অবস্থিত অন্যান্য ঝুঁকিপূর্ণ ঘরের পরিবারগুলোকে বসতি সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। গত ১১ জুন বায়েজিদ থানা এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর কাছে পাহাড় ধসে এক এপিবিএন সদস্যসহ একই পরিবারের পাঁচ জন মারা যায়। একই সময় নগরীর বিভিন্ন স্থানে পাহাড় ধসে মারা যায় শতাধিক ব্যক্তি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমআই/১৫৩৪ ঘ.