২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাধ স্বীকারকারীদের দণ্ড কমাতে আসছে নতুন আইন

সরকার স্বেচ্ছায় অপরাধ স্বীকারকারীদের দণ্ড কমিয়ে একটি নতুন আইন প্রণয়নের পরিকল্পনা করছে। এ আইনের নাম হবে "প্লি বার্গেন অ্যাক্ট"। মঙ্গলবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ে আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন এ আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, পৃথিবীর অনেক দেশে এ ধরনের আইন রয়েছে। বাংলাদেশে কেন এখন পর্যন্ত এ ধরনের আইন প্রণয়ন করা হয়নি তা আমার বোধগম্য নয়। তিনি বলেন, "এ আইন প্রণয়ন করা হলে যে কোনো অপরাধী তার অপরাধ আদালতের কাছে স্বীকার করতে পারবে। এতে সংশ্লিষ্ট ব্যক্তির দণ্ড কমবে। একই সঙ্গে মামলা পরিচালনার সময় ও অর্থের ব্যয়ও কমে যাবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2007, 08:48 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সরকার স্বেচ্ছায় অপরাধ স্বীকারকারীদের দণ্ড কমিয়ে একটি নতুন আইন প্রণয়নের পরিকল্পনা করছে। এ আইনের নাম হবে "প্লি বার্গেন অ্যাক্ট"। মঙ্গলবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ে আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন এ আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, পৃথিবীর অনেক দেশে এ ধরনের আইন রয়েছে। বাংলাদেশে কেন এখন পর্যন্ত এ ধরনের আইন প্রণয়ন করা হয়নি তা আমার বোধগম্য নয়। তিনি বলেন, "এ আইন প্রণয়ন করা হলে যে কোনো অপরাধী তার অপরাধ আদালতের কাছে স্বীকার করতে পারবে। এতে সংশ্লিষ্ট ব্যক্তির দণ্ড কমবে। একই সঙ্গে মামলা পরিচালনার সময় ও অর্থের ব্যয়ও কমে যাবে।" সোমবার জারি করা দুর্নীতি মামলায় সহ-অভিযুক্তদের জামিন সংক্রান্ত গেজেট সম্পর্কে তিনি বলেন, অনেক দিন ধরেই সরকার সহ-অভিযুক্তদের জামিনের বিষয়টি ভাবছিল। কারণ, সহ-অভিযুক্তদের জামিন না হওয়ার বিষয়টি বেদনাদায়ক পরিস্থিতির সৃষ্টি করেছিল। তিনি বলেন, "আমাদের দেশে যারা দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছে তাদের অনেকেই পরিবারের সবাইকে জড়িয়ে দুর্নীতি করেছে। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ অবিবাহিত কন্যাসহ স্ত্রী, সন্তান, মা, বোন, শ্বশুর, শাশুড়ী এদের নামে জমা করেছিল। যে কারণে এ মানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকার মানবিক দিক বিবেচনা করে এ অভিনব বিধান প্রণয়ন করেছে।" আইন উপদেষ্টা বলেন, স্বল্প সময়ে দুর্নীতিবাজদের বিচার করার জন্য এর আগে জরুরি ক্ষমতা বিধিমালায় জামিনের বিধান রাখা হয়নি। এ সংশোধনীর মাধ্যমে এই কষ্টকর দিকটি দূর হবে। এর মাধ্যমে আদালতও সহ-অভিযুক্তদের জামিনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। তিনি বলেন, ইতিমধ্যেই যাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় দণ্ড ঘোষিত হয়েছে তারাও উচ্চ আদালতে আপিলের পর জামিনের আবেদন করতে পারবে। এ ক্ষেত্রে এ আইনে বর্ণিত সহ-অভিযুক্তদের জামিনের বিষয়টি আদালত বিবেচনায় নিতে পারবে। তাদের আর কোনো সমস্যা থাকবে না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমআরএফ/এমএ/এসি/১৪৪৬ঘ.