সিলেট, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির তথ্য গোপন ও অবৈধ উপায়ে সম্পদের মালিক হওয়ার অভিযোগে সিলেট মহানগর বিএনপির সভাপতি আরিফুল হক চৌধুরী ও তার স্ত্রী সামা চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
রোববার রাতে কমিশনের সিলেট অঞ্চলের উপ-পরিচালক নাসিরউদ্দিন সিলেট কোতোয়ালী থানায় এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারের বরাত দিয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুন নূর জানান, আরিফুল হক চৌধুরী ও তার স্ত্রী গত ২৫ ফেব্র"য়ারি কমিশনে সম্পদের যে বিবরণী দিয়েছেন তাতে অসঙ্গতিপূর্ণ ও মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। বিবরণীতে তারা ১ কোটি ২৬ লাখ ৮৪ হাজার ৯৯ টাকা ২২ পয়সা মূল্যমানের সম্পত্তির কথা গোপন করেছেন। এছাড়া অবৈধ উপায়ে ১ কোটি ৫৮ লাখ ১১ হাজার ৪৫৮ টাকা ৬২ পয়সা মূল্যমানের সম্পদের মলিক হয়েছেন।
আরিফুল হক চৌধুরী বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে দুটি চাঁদাবাজি মামলার বিচার চলছে।
বিডিনিউজ টুনেন্টফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩০১ ঘ.
bdnews24