২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের আচরণ পরিবর্তনের সময় এসেছে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেছেন, পুলিশের আচরণ পরিবর্তন করার সময় এসেছে। পুলিশ জনগণের বন্ধু এ কথা প্রমাণ করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2007, 04:01 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

গাইবান্ধা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেছেন, পুলিশের আচরণ পরিবর্তন করার সময় এসেছে। পুলিশ জনগণের বন্ধু এ কথা প্রমাণ করতে হবে। শনিবার গাইবান্ধা পুলিশ লাইনে "কমিউনিটি পুলিশিং অগ্রযাত্রায় নাগরিক সমাজ" শীর্ষক এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন, গাইবান্ধা পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বলেন, "অতীতের সরকারগুলো পুলিশকে দলীয় কাজে ব্যবহার করেছে। তাদের আমলে পুলিশের পোশাক পরিবর্তন হলেও আচরণ পরিবর্তন হয়নি। এখন সময় এসেছে পরিবর্তন করার।" তিনি বলেন, "পুলিশ জনগণের বন্ধু- একথা চিৎকার করে বললেও বাস্তবে প্রমাণ করতে না পারলে জনগণ পুলিশকে বন্ধু ভাববে না।" সমাবেশে আরও বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক এ.কে.এম শহিদুল হক, জেলা প্রশাসক কাজী মোহাম্মদ আনোয়ারুল হাকিম, কমিউনিটি পুলিশের আহ্বায়ক এম আব্দুস সালাম। এর আগে শনিবার বিকেলে আইজিপি জেলার সুন্দরগঞ্জে নতুন থানা ভবন উদ্বোধন করেন। বিডিনউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫০ ঘ.