২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের চাকরি ও নিয়োগ বিধির খসড়া অনুমোদন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকুরি ও নিয়োগ বিধিমালার খসড়া অনুমোদন করেছে কমিশন। সাপ্তাহিক ছুটির দিনে আজ শনিবার কমিশন চেয়ারম্যান লে. জেনারেল (অব) হাসান মশহুদ খসড়া দুটি অনুমোদন করেন। রোববার দুটি খসড়াই মন্ত্রী পরিষদ বিভাগে পাঠানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2007, 12:45 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকুরি ও নিয়োগ বিধিমালার খসড়া অনুমোদন করেছে কমিশন। সাপ্তাহিক ছুটির দিনে আজ শনিবার কমিশন চেয়ারম্যান লে. জেনারেল (অব) হাসান মশহুদ খসড়া দুটি অনুমোদন করেন। রোববার দুটি খসড়াই মন্ত্রী পরিষদ বিভাগে পাঠানো হবে। শনিবার কার্যালয় থেকে বের হওয়ার সময় চেয়ারম্যান ও দুদক সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের একথা জানান। মানি লন্ডারিং বিষয়ক একটি সম্মেলনে যোগ দেওয়ার জন্য কমিশন চেয়ারম্যান রোববার থেকে দেশের বাইরে থাকবেন। এজন্য তিনি শনিবার খসড়া বিধি দুটি অনুমোদন করে যান। দুদক সচিব জানান, নিয়োগ বিধির খসড়া ১৬ পাতা এবং চাকরি বিধিমালা ২৭ পাতার। তবে এ দুটির মূল বিষয়বস্তু কী সে বিষয়ে চেয়ারম্যান বা সচিব কেউই তেমন কিছু জানাননি। অবশ্য সচিব জানান, নতুন নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোন পদে কী ধরনের নিয়োগ পদ্ধতি হবে, কতদিন আগে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে ইত্যাদি নিয়োগ বিধিতে উল্লেখ করা হয়েছে। দুদকের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন, এ চাকরি বিধিমালা অনুমোদিত হলে, কমিশনের নিজস্ব কর্মকর্তারা মহাপরিচালক ও পরিচালক পদে পদোন্নতি পেতে পারবেন। এর আগে এ দুটি উচ্চ পদে শুধু প্রেষণে আসা কর্মকর্তারাই পদায়িত হতেন। নিয়ামানুযায়ী খসড়া বিধিমালা দুটি মন্ত্রী পরিষদ বিভাগ যাওয়ার পর মন্ত্রী পরিষদ সভায় অনুমোদিত হতে হবে। এরপর রাষ্ট্্রপতির দপ্তরে যাবে এবং রাষ্ট্রপতি চূড়ান্ত অনুমোদন দিলে অধ্যাদেশ আকারে বিধি দুটি জারি করা হবে। এসব প্রক্রিয়া সম্পন্ন হয়ে আগামী ১৫ দিনের মধ্যে চূড়ান্তভাবে বিধি দুটি অনুমোদন হতে পারে বলে আশা প্রকাশ করেছেন দুদক সচিব। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/এমএ/১৮৪০ঘ.