২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত

কালিগঞ্জ উপজেলার উকসা গ্রামে জমি নিয়ে দু'পক্ষের সংঘর্ষে মঙ্গলবার জাবেদ আলী (৭০) নামে একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2007, 03:50 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

সাতক্ষীরা, সেপ্টেম্বর ০২ (বিডিনউজ টুয়েন্টিফোর ডটকম)- কালিগঞ্জ উপজেলার উকসা গ্রামে জমি নিয়ে দু'পক্ষের সংঘর্ষে মঙ্গলবার জাবেদ আলী (৭০) নামে একজন নিহত হয়েছেন। কালিগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক আকতার হোসেন জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে জাবেদ আলীর সঙ্গে একই গ্রামের আছির উদ্দিনের বিরোধ চলছে। মঙ্গলবার সকালে জমির দখল নিয়ে সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে জাবেদ আলী মারা যান। তিনি বলেন, এ ব্যপারে কালিগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২১৫২ ঘ.