২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পোশাক কারখানার দুই কর্মকর্তা আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুজন শ্রমিককে মারধর করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার একটি পোশাক কারখানার দুই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। তারা হলেন, মেরিনা এ্যাপারেলসের মহাব্যবস্থাপক বিল্লাল হোসেন ও ব্যবস্থাপক (প্রশাসন) মঞ্জুর আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 04:54 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লায় দুজন শ্রমিককে মারধর করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার একটি পোশাক কারখানার দুই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। তারা হলেন, মেরিনা এ্যাপারেলসের মহাব্যবস্থাপক বিল্লাল হোসেন ও ব্যবস্থাপক (প্রশাসন) মঞ্জুর আহমেদ। ফতুল্লার দাপা ইদ্রাকপুরে অবস্থিত ওই কারখানার শ্রমিকরা এ ঘটনায় কর্মকর্তাদের দায়ি করে থানায় একটি লিখিত অভিযোগ করেছে। অভিযোগে বলা হয়, সকাল সাড়ে ৯টায় মালিকপক্ষের সন্ত্রাসী নাসির ও তার ক্যাডাররা আলী ও হাসান নামের দুই শ্রমিককে কারখানার ভিতরে মারধর করেছে। দুই মাস আগে বেতন ভাতার দাবিতে কারখানার শ্রমিক আন্দোলনে আলী ও হাসান নামের দুই শ্রমিক জড়িত থাকায় মালিকপক্ষের সন্ত্রাসীরা তাদের মারধর করে। কারখানার শ্রমিক ফারুক জানান, গুরুতর আহত আবস্থায় আলীকে ঢাকার পঙ্গু হাসপাতালে এবং হাসানকে নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভুইয়া মাহবুব হাসান জানান, শ্রমিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গার্মেন্টসের মহাব্যবস্থাপক ও ব্যবস্থাপককে আটক করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৬ ঘ.