২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকির অভিযোগে আমান বিরুদ্ধে অভিযোগ গঠন

কর ফাঁকি ও এ সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 02:00 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকি ও এ সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মঙ্গলবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত- ৪ এর বিচারক সামসুন্নাহার বেগম এ অভিযোগ গঠন করেন। আদালত ৫ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষী করা হয়েছে ১৩ জনকে। গত ৩০ জুলাই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার মো. মনোয়ার হোসেন মুন্সী বাদী হয়ে আমানউল্লাহ আমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, আমান ১৯৯২-৯৩, ৯৩-৯৪, ৯৭-৯৮, ২০০১-০৬ করবর্ষে এক কোটি ৫১ লাখ ৫৮ হাজার টাকার সম্পত্তির জন্য প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন। দুর্নীতির দায়ে আমানউল্লাহ আমানকে এরই মধ্যে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ওই মামলায় তার স্ত্রী সাবেরা আমানকেও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও আমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/১৮৫৪ ঘ.