ঢাকা,২৮ আগস্ট(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ডলারের নোট আর স্ট্যাচু অব লিবার্টির মতোই মার্কিনী সংস্কৃতির অন্যতম সুপরিচিত প্রতীক এটা। কাজেই ঘটা করেই যে এর ৪০ বছর পূর্তি হবে তাতে আশ্চর্য হওয়ার খুব বেশি কিছু নেই। নিজস্ব যাদুঘর পর্যন্ত খোলাকেও হয়তো বাড়াবাড়ি বলা যাবে না হাল জমানায়।
বলা হচ্ছে 'বিগ ম্যাকের' কথাই। দুনিয়াজোড়া জনপ্রিয় এ বার্গারের ভক্তরা এখন পেনসিলভানিয়ার যাদুঘরটিতে গিয়ে জানতে পারবেন এর আদ্যোপান্ত। খেলতে পারবেন বিগ ম্যাক গেমস্ও!
'তিনতলা' বিগ ম্যাকের মধ্যে রয়েছে দুটো বিফ প্যাটিস,সস,লেটুস,তিলের বীজ মাখা লোভনীয় বান আর মাঝখানে একান্ত নিজস্ব কায়দার রুটির পরত । ম্যাকডোনাল্ডের ফ্র্যানচাইজ মালিক জিম দেলিগাত্তি ১৯৬৭ সালে এ নতুন আইটেমটি চালুর পরই তা তুমুল জনপ্রিয়তা পায় ফাস্ট ফুড ভক্তদের কাছে। অল্পদিনের মধ্যেই দেলিগাত্তির তিনটি রেস্তোরাঁর খদ্দেরদের কাছে সবচেয়ে পছন্দের আইটেম হয়ে ওঠে বিগ ম্যাক। আর বছর ঘুরতে না ঘুরতেই বিশাল যুক্তরাষ্ট্র জুড়ে ম্যাকডোনাল্ডের সব শাখাতেই বিক্রি হতে থাকে এটি।
বেশি পেটুক ফাস্টফুড প্রেমিকদের মধ্যে তুমুল জনপ্রিয় এ বার্গার নিয়ে ব্রিটেনের 'ইন্ডিপেন্ডেন্ট' পত্রিকা অবলম্বনে এ বিশেষ আয়োজন।
বিস্ময়ের ব্যাপার হলেও সত্যি, সা
bdnews24