২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে বিক্ষোভ-ভাংচুরে জড়িত ২৫ জনকে সনাক্ত করেছে পুলিশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও ভাংচুরের ঘটনায় জড়িত ২৫ জনকে সনাক্ত করেছে পুলিশ। মঙ্গলবার থেকেই তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন এ নিয়ে দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা হাটহাজারী থানার উপ-পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সনাক্ত ২৫ জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে জড়িত অন্যদেরও ধরা সম্ভব হবে। আজ(মঙ্গলবার) আমরা সনাক্ত হওয়াদের গ্রেপ্তারের চেষ্টা চালাবো।" তবে সনাক্ত হওয়াদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি ওই পুলিশ কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 08:32 AM

Updated : 26 Aug 2022, 08:31 PM

চট্টগ্রাম, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও ভাংচুরের ঘটনায় জড়িত ২৫ জনকে সনাক্ত করেছে পুলিশ। মঙ্গলবার থেকেই তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন এ নিয়ে দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা হাটহাজারী থানার উপ-পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সনাক্ত ২৫ জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে জড়িত অন্যদেরও ধরা সম্ভব হবে। আজ(মঙ্গলবার) আমরা সনাক্ত হওয়াদের গ্রেপ্তারের চেষ্টা চালাবো।" তবে সনাক্ত হওয়াদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি ওই পুলিশ কর্মকর্তা। এদিকে, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ায় পর এখন স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যেসব শিক্ষার্থী বিভিন্ন প্রশাসনিক কাজে বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়া করছেন তারাও রয়েছেন আতঙ্কে। বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে মার্কশিট তুলতে আসা সমাজ বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী আবছার আলী বলেন, "প্রশাসনিক কাজকর্ম চলবে জেনে মার্কশিট তুলতে ক্যাম্পাসে এসেছি। তুলতে পারব কিনা জানি না। কিন্তু গ্রেপ্তারের গুজবে খুব ভয় লাগছে। বিশ্ববিদ্যালয় পরিচয়পত্রটিও কাউকে দেখাতেও ভয় লাগে। আতঙ্কে আছি, কখন আবার হয়রানির শিকার হই।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার জের ধরে গত বুধবার চবিতে ব্যাপক ছাত্র বিক্ষোভ, ভাংচুর ও সংঘর্ষ হয়। এতে পুলিশসহ প্রায় ৩০ জন শিক্ষার্থী ও শিক্ষক আহত হন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কলা, সমাজ বিজ্ঞান, বাণিজ্য ও বিজ্ঞান অনুষদ, আইটি ভবন, চাকসু ও রেল স্টেশনে অবস্থিত পুলিশ ফাঁড়ি ভাংচুর করে। সংঘর্ষ ও ভাংচুরের গত ২৬ আগস্ট হাটহাজারী থানার উপ-পরিদর্শক মো. আনিসুর রহমান বাদি হয়ে চবির শিক্ষার্থী ও বহিরাগত মিলিয়ে অজ্ঞাতনামা দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা করেন। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের ওপর আক্রমণ, সরকারি কাজে বাধা দেওয়া, বিশ্ববিদ্যালয়ের সম্পদ ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/এএল/এমআই/১৪২৪ ঘ.