নীলফামারী, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জলঢাকা উপজেলার সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই শাহ।
তিনি সাংবাদিকদের বলেন, "ওজনে কারচুপির বিষয়ে উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।"
গ্রেপ্তারকৃত আবুল হোসেনকে যৌথবাহিনীর হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩৪ ঘ.
bdnews24