ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- নয়টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০০৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৬৫ দশমিক ৬০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গতবছর নয়টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল প্রায় অভিন্ন--৬৫ দশমিক ৬৫ ভাগ।
এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ--৫ পাওয়ার সংখ্যা বেশ খানিকটা বেড়েছে। জিপিএ -৫ পেয়েছে ১১ হাজার ১৪০ জন। গত বছর এ সংখ্যা ছিল ৯ হাজার ৮৬৪।
রোববার দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল আউয়াল মজুমদার ফলাফল তুলে ধরেন। তিনি বলেন, কারিগরি ও মাদ্রাসা বোর্ড ছাড়া সাতটি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার বেড়েছে। একই সঙ্গে জিপিএ--৫ পাওয়ার সংখ্যাও বেড়েছে। এবারের পরীক্ষায় বহিষ্কারের সংখ্যাও বেড়েছে। এটাকে ইতিবাচক ও নেতিবাচক দুইভাবেই দেখার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন সচিব।
তিনি বলেন যেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনও শিক্ষার্থী পাস করেনি সেসব তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গত বছর ৮৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন পরীক্ষার্থী পাস করেনি। এবার এধরণের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমে ৬০টি হয়েছে। পাশাপাশি শতভাগ পাস করেছে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। গত বছর ছিল ৩৬৩টি। এবার ৪৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সবাই পাস করেছে।
মাদ্রাসা বোর্ডে সবচেয়ে বেশি পাসের হার সম্পর্কে এক প্রশ্নের উত্তরে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মনিরুল ইসলাম বলেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিষয়গুলোতে তুলনামুলকভাবে না
bdnews24