চট্টগ্রাম, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- লোহাগাড়া উপজেলার চুনতীতে শনিবার ভোররাতে বন্য হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে হাবীবা আক্তার (১৯) নামে এক তরুণী নিহত ও অপর দুই জন আহত হয়েছেন।
লোহাগাড়া থানার সহকারী উপ-পরিদর্শক মো. ফজলু মিয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভোররাত ৪টার দিকে লোহাগাড়া চুনতী এলাকায় বন থেকে একটি হাতি বনপুকুর গ্রামে হানা দেয়। হাতিটি ওই এলাকার বেশ কয়েকটি ঘর দুমড়ে-মুচড়ে ফেলে। ওই সময় হাতির পায়ের নিচে পড়ে ঘটনাস্থলেই ওমর ফারুকের কন্যা হাবীবা মারা যায়।
একই হাবীবার মা ছেনোয়ারা বেগম (৩৫) ও ভাই মিনহাজ (৮) আহত হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। এ দুজনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১৯২৯ ঘ.
bdnews24