২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীতে বন্ধুদের ছুরিকাঘাতে তরুণ খুন

ঝগড়ার এক পর্যায়ে বন্ধুদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছে হাটহাজারী উপজেলার পূর্ব ফটিকা এলাকায় আলী হোসেন (১৮) নামে এক তরুণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2007, 07:14 AM

Updated : 26 Aug 2022, 08:30 PM

চট্টগ্রাম, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঝগড়ার এক পর্যায়ে বন্ধুদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছে হাটহাজারী উপজেলার পূর্ব ফটিকা এলাকায় আলী হোসেন (১৮) নামে এক তরুণ। শনিবার সকাল সাড়ে ৮টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় বলে জানিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার মঞ্জুরুল ইসলাম। আলী হোসেন শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছিল। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সন্ধ্যায় আলী হোসেনের সঙ্গে তার কয়েকজন বন্ধুর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মারামারি বেধে গেলে বন্ধুরা তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে; তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে ওসি ফারুক জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১২২৫ ঘ.