রংপুর, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গঙ্গাচড়া উপজেলার তিস্তার প্রত্যন্ত চরাঞ্চলে গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় দুইজন মারা গেছেন ।
এরা হলেন লক্ষ্মিটারী ইউনিয়নের জয়রাম ওঝা গ্রামের মজিবর রহমান (৭০) ও গজঘণ্টা ইউনিয়নের জয়দেব দোলাপাড়া গ্রামের নাজমুল হক (১৮)।
রংপুরের সিভিল সার্জন ডা. আব্দুর রহিম ডায়রিয়ায় দু'জনের মৃত্যুর কথা স্বীকার করে জানান, রোববার গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঁচজন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে মোট ১৪ জন ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২১২৩ ঘ.
bdnews24