২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা পড়েছে সাড়ে তিন কোটি টাকা

প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে শনিবার মোট তিন কোটি ৪৯ লাখ ৭২ হাজার ৯১০ টাকা ও ২৫ হাজার ডলার (প্রায় সাড়ে ১৭ লাখ টাকা) জমা দিয়েছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2007, 03:09 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে শনিবার মোট তিন কোটি ৪৯ লাখ ৭২ হাজার ৯১০ টাকা ও ২৫ হাজার ডলার (প্রায় সাড়ে ১৭ লাখ টাকা) জমা দিয়েছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগ ৪৪ হাজার ৯৪৬ টাকা, পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় ৫ লাখ ৮ হাজার ২১ টাকা, প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ৩ লাখ ২২ হাজার ৯৪৬ টাকা, কাফকো এক কোটি ৫০ লাখ টাকা, বিনিয়োগ বোর্ড ৪৫ হাজার ৫০০ টাকা, পরিবেশ ও বন মন্ত্রণালয় ১৩ লাখ ৭৬ হাজার ৯১৭ টাকা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৬ লাখ টাকা, টেলিটক বাংলাদেশ লিমিটেড এক লাখ ৪ হাজার ১২ টাকা, নেসলে বাংলাদেশ ৬ লাখ ৫০ হাজার টাকা, জিকে ইন্টারন্যাশনাল ৩৪ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা, টিএম ইন্টারন্যাশনাল লি.(একটেল) ২৭ লাখ ৪৩ হাজার ৪১১ টাকা, বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ৩১ হাজার ৪০৬ টাকা, মডার্ন গ্র"প ২০ লাখ টাকা, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি ৬ লাখ টাকা, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন ২ লাখ টাকা, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড ২৫ লাখ টাকা, উত্তরা ক্লাব লিমিটেড ৫ লাখ টাকা, বিসিএস কম্পিউটার সিটি সমিতি ৩ লাখ টাকা, শমরিতা হাসপাতাল এক লাখ টাকা, টি কে গ্র"প ২৫ লাখ টাকা, কাতারের কাফকো কমিউনিটি এক লাখ ৮২ হাজার ২৫০ টাকা, চীনা দূতাবাস ১০ লাখ ১০ হাজার টাকা ও শ্রীলঙ্কা দূতাবাস ২৫ হাজার ডলার অনুদান জমা দেয়। প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে অনুদান দাতা প্রতিষ্ঠান ও ব্যক্তির সংখ্যা ৩১। তথ্য বিবরণীতে বলা হয়, ৪ থেকে ১৮ আগস্ট পর্যন্ত ১৫ দিনে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান হিসেবে মোট ৩৮ কোটি ৪৬ লাখ ২৬ হাজার টাকা ও ৩০ হাজার ডলার জমা পড়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এসএনডি/২০৫০ঘ.