২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে এক ডাকাতের চোখ উৎপাটন

পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের ছোট বিড়ালঝুড়ি গ্রামে বৃহস্পতিবার রাতে এক ডাকাতের চোখ গ্রামবাসী তুলে নিয়েছে বলে পুলিশ জানায়। একটি হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ওই ডাকাত যুবরাজ (৩৫) কে পুলিশ উদ্ধার করে শুক্রবার সকালে শেরে বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2007, 09:01 AM

Updated : 26 Aug 2022, 08:28 PM

বরিশাল, আগস্ট ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের ছোট বিড়ালঝুড়ি গ্রামে বৃহস্পতিবার রাতে এক ডাকাতের চোখ গ্রামবাসী তুলে নিয়েছে বলে পুলিশ জানায়। একটি হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ওই ডাকাত যুবরাজ (৩৫) কে পুলিশ উদ্ধার করে শুক্রবার সকালে শেরে বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করেছে। কাউখালী থানার কনস্টেবল আবদুল হালিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম'কে বলেন, "আমি রাতে গিয়ে ছোট বিড়ালঝুড়ি গ্রাম থেকে যুবরাজকে উদ্ধার করি। এর আগেই তার বাম চোখ তুলে নেওয়া হয়।" গ্রামবাসীর উদ্ধৃতি দিয়ে ওই পুলিশ সদস্য জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে যুবরাজ অজ্ঞাত পরিচয়ের কয়েকজন যুবককে নিয়ে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এক পর্যায়ে গ্রামবাসী তাদের পরিচয় জানতে চাইলে ওই যুবকরা পালিয়ে যায়। ওই সময় গ্রামবাসী যুবরাজকে ধরে মারধর করে এবং বাম চোখ উৎপাটন করে। যুবরাজ ওই গ্রামেরই মতিউর রহমানের ছেলে। বাগেরহাটের একটি হত্যা মামলায় তার ফাঁসির আদেশ হয় বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন। তবে ওই রায়ের ওপর উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে। এছাড়া ছোট বিড়ালঝুড়ি গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে ডাকাতির মামলায় যুবরাজের ১০ বছর কারাদণ্ডাদেশ হয় বলে ওসি মোজাম্মেল জানান। এ মামলায় পলাতক থাকা অবস্থায়ই যুবরাজের বিরুদ্ধে রায় হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৫৯ ঘ.