খুলনা, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনার কয়রা উপজেলার এক নম্বর কয়রা গ্রামের একটি বিলে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। এরা হলেন ছয় নম্বর কয়রা গ্রামের জ্যোতিষ মণ্ডল (৩২) ও পারুল মণ্ডল (২২)।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম চৌধুরী জানান, এক নম্বর কয়রা গ্রামে শনিবার সকালে বজ্রপাতে জ্যোতিষ মণ্ডল ঘটনাস্থলে এবং পারুল মণ্ডল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/২১১৩ ঘ.
bdnews24