২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু

নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ক্লিপটন গ্র"পের একটি পোশাক কারখানার ছাদ থেকে পড়ে শফিকুল ইসলাম (২২) নামে এক শ্রমিক শনিবার সকালে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2007, 09:00 AM

Updated : 26 Aug 2022, 08:26 PM

চট্টগ্রাম, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ক্লিপটন গ্র"পের একটি পোশাক কারখানার ছাদ থেকে পড়ে শফিকুল ইসলাম (২২) নামে এক শ্রমিক শনিবার সকালে মারা গেছেন। বায়েজিদ বোস্তামী থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক আব্দুল হালিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে মামলা দায়ের করা হবে। তিনি জানান, পারিবারিক কলহের জের ধরে সে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । নিহত শ্রমিকের বাড়ি নেত্রোকোনা জেলার দুর্গাপুর ইউনিয়নের জাজারিয়ায়। তার বাবার নাম মোহাম্মদ আলী। প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার সাত তলা ভবনের ছাদ থেকে শনিবার সকাল সাড়ে আটটার দিকে নিচে পড়ে যায় শফিকুল। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমআই/১৫০০ ঘ.