২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার জামিন ও দুদকের নোটিশ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন

ব্যবসায়ী নূর আলীর দায়ের করা চাঁদাবাজির মামলায় শেখ হাসিনাকে দেওয়া হাইকোর্টের জামিন ও তাকে পাঠানো দুর্নীতি দমন কমিশনের নোটিশের কার্যক্রম স্থগিতের আদেশের বিরুদ্ধে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আবেদন করেছে সরকার। এছাড়া এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টুর জামিনের বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিতের জন্যও আবেদন করা হয়েছে। সরকারের আইনজীবী মো. খালিকুজ্জামান সাংবাদিকদের জানান, চেম্বার বিচারপতি মো. হাসান আমিন বৃহস্পতিবার আদালতে না বসায় রোববার আবেদন তিনটির শুনানি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2007, 10:48 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী নূর আলীর দায়ের করা চাঁদাবাজির মামলায় শেখ হাসিনাকে দেওয়া হাইকোর্টের জামিন ও তাকে পাঠানো দুর্নীতি দমন কমিশনের নোটিশের কার্যক্রম স্থগিতের আদেশের বিরুদ্ধে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আবেদন করেছে সরকার। এছাড়া এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টুর জামিনের বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিতের জন্যও আবেদন করা হয়েছে। সরকারের আইনজীবী মো. খালিকুজ্জামান সাংবাদিকদের জানান, চেম্বার বিচারপতি মো. হাসান আমিন বৃহস্পতিবার আদালতে না বসায় রোববার আবেদন তিনটির শুনানি হবে। পাঁচ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে নূর আলীর দায়ের করা মামলায় গত মঙ্গলবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শেখ হাসিনাকে জামিন দিয়ে মামলার কার্যক্রম স্থগিত করে দেয়। একই আদালত ওইদিন সাবেক এই প্রধানমন্ত্রীর সম্পত্তির হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনের পাঠানো নোটিশের কার্যক্রম স্থগিত করে। হাইকোর্টের এই আদেশ স্থগিতের জন্য সরকার বৃহস্পতিবার আলাদা দুটি আবেদন করেছে। এছাড়া ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টুর আটকাদেশ স্থগিত করে তাকে জামিন দেওয়ার জন্য হাইকোর্ট মঙ্গলবার যে আদেশ দিয়েছিল তার বিরুদ্ধেও আবেদন করেছে সরকার। ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা তিন কোটি টাকা চাঁদাবাজি মামলায় গত ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এ মামলায় ৩০ জুলাই হাসিনাকে জামিন দেয় হাইকোর্ট। কিন্তু এর দুদিন পর আপিল বিভাগ হাইকোর্টের আদেশ ১৪ আগস্ট পর্যন্ত স্থগিত করে দেয়। এছাড়া, হাসিনার সম্পত্তির হিসাব চেয়ে গত ১৭ জুলাই তাকে নোটিশ পাঠায় দুর্নীতি দমন কমিশন। এদিকে, কোনো মামলা ছাড়াই গত ৩০ মে আব্দুল আউয়াল মিন্টুকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এর দু'মাসেরও বেশি সময় পর গত সোমবার তাকে আটকাদেশ দেওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/১৬৪১ ঘ.