২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় চীনা সামরিক প্রতিনিধিদল

জেনারেল চেন-বিংগড এর নেতৃত্বে ১২ সদস্যের একটি চীনা সামরিক প্রতিনিধি দল চারদিনের সফরে বুধবার বাংলাদেশে এসেছে। বুধবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরে উপস্থিত থেকে প্রতিনিধি দলের সদস্যদের অভ্যর্থনা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 12:47 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেনারেল চেন-বিংগড এর নেতৃত্বে ১২ সদস্যের একটি চীনা সামরিক প্রতিনিধি দল চারদিনের সফরে বুধবার বাংলাদেশে এসেছে। বুধবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরে উপস্থিত থেকে প্রতিনিধি দলের সদস্যদের অভ্যর্থনা জানান। বাংলাদেশে অবস্থানকালে প্রতিনিধি দলটির সদস্যরা রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর প্রধান অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ, নৌপ্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল অফিসার লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া প্রতিনিধি দলটি রাজেন্দ্রপুরের কেন্দ্রীয় ওয়ার্কশপ ও গাজীপুরে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন। প্রতিনিধি দলটি আগামী ১১ আগস্ট ঢাকা ত্যাগ করবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসকে/১৮৩৯ ঘ.