নোয়াখালী, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের রেনুর বাজারে মঙ্গলবার ভোররাতে আগুন লেগে ২৫ দোকান পুড়ে যায়। এতে ৪০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
দোকান মালিক ও এলাকাবাসী জানান, ৪টার দিকে জনৈক সেলিম সওদাগরের দোকানে প্রথম আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে এক সারির ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে মাইজদী থেকে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পুড়ে যাওয়া দোকানের মধ্যে বেশিরভাগই মুদি দোকান। এছাড়া কাপড়, ওষুধ ও চায়ের কয়েকটি দোকানও পুড়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/০০৪৬ ঘ.
bdnews24