ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শুনানি মুলতবির জন্য আসামি পক্ষের আইনজীবীদের আবেদন নাকচ করে দিয়ে সুপ্রিমকোর্টে বঙ্গবন্ধু হত্যা মামলা কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা ১৮মিনিটে এ মামলার শুনানি কার্যক্রম আরম্ভ হয়।
প্রায় পাঁচ বছর পর আবার বঙ্গবন্ধু হত্যা মামলা কার্যক্রম শুরু হলো ।
বিচারপতি তাফাজ্জাল ইসলাম, বিচারপতি জয়নাল আবেদীন ও বিচারপতি মো. হাসান আমিনের আপিল বিভাগের বিশেষ বেঞ্চে শুনানি গ্রহণের শুরুতে মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বজলুল হুদা ও সৈয়দ ফারুক রহমানের পক্ষের অ্যাডভোকেট অন রেকর্ড নূরুল ইসলাম শুনানি মুলতবির আবেদন জানালে আদালত তা নাকচ করে দেন।
তিনি বলেন, "বজলুল হুদার আইনজীবী আবদুস সোবহান মারা গেছেন। তিনি (বজলুল হুদা) মাহবুবুর রহমানকে নতুন আইনজীবী নিয়োগ করেছেন। এ জন্য সময়ের প্রয়োজন।"
জবাবে আদালত বলেন, "এতোদিন পরে আমরা মামলাটির শুনানির জন্য বসেছি, মুলতবির জন্য নয়।" আদালত শুনানি মুলতবির আবেদন নাকচ করে দিয়ে বলেন, "আসুন আমরা ধীরে ধীরে শুনানি শুরু করি।"
এ সময় আদালত আবদুস সোবহান কবে মারা গেছেন তা জানতে চান।
আদালত বলেন, "এ মামলাটির চারটি লিভ টু আপিল রয়েছে। অন্য লিভ টু আপিলের আইনজীবীরা কোথায়? কোনো আইনজীবী যদি না আসেন তাহলে আমরা নিজেরাই সিদ্ধান্ত নেব পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হবে।"
পরবর্তীতে যুক্তরাষ্ট্র থেকে ফেরৎ মহিউদ্দিনের পক্ষে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন শুনানি গ্রহণের অনুমতি প্রার্থনা করেন। এ সময় আদালত তাকে অনুমতি চাওয়ার কারণ জানতে চান। তিনি এই মামলার হাইকোর্ট বিভাগে ছিলেন কি না এবং আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী কি না তাও জানতে চায় আদালত।
জবাবে আবদুল্লাহ আল মামুন আপিল বিভাগের বিধিমালা দেখিয়ে বলেন, "এই বিধিমালা অনুযায়ী আদালতের অনুমতির প্রয়োজন রয়েছে।"
আদালত তাকে মহিউদ্দিনের পক্ষে মামলা শুনানির জন্য সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার নিয়োগ দিয়েছেন কি না জানতে চাইলে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন আদালতকে জানান, মহিউদ্দিন আহমেদই তাকে এ মামলার শুনানির জন্য আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন।
এ পর্যায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুলতান শাহরিয়ার রশিদ খানের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান বলেন, "আমি শাহরিয়ার রশিদ খানের পক্ষে মামলা পরিচালনা করবো।"
তার পর সৈয়দ ফারুক রহমান ও মহিউদ্দিন আহমেদের পক্ষে খান সাইফুর রহমান শুনানি মুলতবির আবেদন জানিয়ে বলেন, "আমি বৃহস্পতিবার এ শুনানির নোটিশ পেয়েছি। এ অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। ন্যায়বিচারের স্বার্থে শুনানি মুলতবি করা প্রয়োজন।"
আদালত শুনানি মুলতবির আবেদন নাকচ করে দিয়ে বলেন, "সকলেই জানেন এ মামলার আপিলের শুনানি সাত তারিখ থেকে শুরু হবে। আসুন আমরা অন্তত এ মামলার পেপার বুক থেকে পড়া শুরু করি।"
বেলা পৌনে দশটায় বজলুল হুদার পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড নূরুল ইসলাম এ মামলার পেপার বুক পড়া শুরু করেন। তিনি হাইকোর্টের মূল রায় থেকে বিচারপতি মো. রুহুল আমিনের দেয়া রায়ের অংশ থেকে পাঠ করছেন।
২০০১ সালের ৩০ এপ্রিল বঙ্গবন্ধু হত্যা মামলায় হাইকোর্টের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকা ১২ আসামির মধ্যে কারাবন্দি চারজন
bdnews24