২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ তহবিলে ৫৫ লাখ টাকা দিল নৌ ও বিমান বাহিনী

বন্যার্তদের জন্য নৌ ও বিমান বাহিনীর সদস্যদের একদিনের বেতন ৫৫ লাখ ৩৩ হাজার টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2007, 08:01 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন্যার্তদের জন্য নৌ ও বিমান বাহিনীর সদস্যদের একদিনের বেতন ৫৫ লাখ ৩৩ হাজার টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের হাতে অর্থের চেক তুলে দেন দুই বাহিনীর প্রধান ভাইস এডমিরাল সরওয়ার জাহান নিজাম ও এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান। এ ছাড়াও প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি, সেনাপ্রধান জেনারেল মঈন উ আহমেদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৩৬ লাখ ২৮ হাজার টাকার চেক প্রদান করেন। প্রধান উপদেষ্টার হাতে তিনি ওই অর্থের চেক তুলে দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএইচবি/০১৪৩ ঘ.