২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ড.বারকাতের ছিনতাই ঘটনায় গ্রেপ্তার ৪

কক্সবাজারের হিমছড়ি ঝর্ণা এলাকায় অর্থনীতিবিদ ড. আবুল বারকাত ও তার পরিবারের সদস্যদের ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ জনকে শুক্রবার রাতে গ্রেপ্তার করছে পুলিশ। এদের কাছ থেকে ৪টি মোবাইল সেটও উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চালাতে গিয়ে ৬০ জন ছিনতাইকারীর একটি তালিকা করেছে পুলিশ। এদের মধ্যেও সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2007, 11:44 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

কক্সবাজার, আগস্ট ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের হিমছড়ি ঝর্ণা এলাকায় অর্থনীতিবিদ ড. আবুল বারকাত ও তার পরিবারের সদস্যদের ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ জনকে শুক্রবার রাতে গ্রেপ্তার করছে পুলিশ। এদের কাছ থেকে ৪টি মোবাইল সেটও উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চালাতে গিয়ে ৬০ জন ছিনতাইকারীর একটি তালিকা করেছে পুলিশ। এদের মধ্যেও সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে কক্সবাজারের পুলিশ সুপার বনজ কুমার মজুমদার এ কথা জানান। তিনি বলেন, "গত ২ আগস্ট ড. আবুল বারকাত ও তার পরিবারের সদস্যদের ছিনতাইয়ের ঘটনার পর তদন্ত চালাতে গিয়ে পুলিশ যে ৬০ ছিনতাইকারীর তালিকা তৈরি করেছে পুলিশের পুরনো তালিকায় তাদের নাম ছিল না। ওই ঘটনায় জড়িত ৮ জনের মধ্যে ৪ জনকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নেতা মিজানসহ বাকিদের খোঁজে অভিযান চলছে।" গ্রেপ্তারকৃত চারজন হলো- আবুল ফয়েজ (২৬), নুরুল আমিন (২৪), মুফিজুর রহমান (২২) ও ইউসুফ নবী (৩৫)। এদের মধ্যে প্রথম ৩ জন পুলিশের কাছে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সংবাদ সম্মেলনে তাদেরও হাজির করা হয়। গ্রেপ্তার হওয়া আবুল ফয়েজ সাংবাদিকদের জানান, বারকাত পরিবারের ছিনতাইয়ের ঘটনায় তারা ৮ জন অংশ নেন। মুহুরীপাড়ার ছিনতাইকারী চক্রের নেতা মিজান তাদের ভাড়া করে নিয়ে যায়। ওই ছিনতাইয়ে অংশ নেওয়ায় মিজানের কাছ থেকে দেড় হাজার টাকা পেয়েছেন বলে জানান আাবুল ফয়েজ। অতিরিক্ত পুলিশ সুপার ইমাম হোসেন জানান, ৬০ জন ছিনতাইকারীর তালিকা পাওয়ার পর শুক্রবার রাতে কক্সবাজার শহর ও শহরতলী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর সদস্যরা। এরা হলো খোরশেদ আলম (৩২), মো. আজিজ (২৮), আবুল হোসেন (৪৫), দিলদার (২৩), বশির আহমদ (২৮) নুরুল ইসলাম (৩৫) ও আবদুল কাইয়ুম (৩০)। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৭৪০ ঘ.