২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিদেশীয় সড়ক প্রকল্প এগিয়ে নিতে চীন-বাংলাদেশ মতৈক্য

বাংলাদেশ-মিয়ানমার-চীন ত্রিদেশীয় সড়ক নির্মাণ প্রকল্পের কারিগরি সম্ভাব্যতা যাচাইয়ের ব্যাপারে চীন ও বাংলাদেশ একমত হয়েছে। এ ব্যাপারে তিন দেশ পরে কোনো এক সময়ে বৈঠকে বসবে বলে বুধবার সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2007, 05:52 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ-মিয়ানমার-চীন ত্রিদেশীয় সড়ক নির্মাণ প্রকল্পের কারিগরি সম্ভাব্যতা যাচাইয়ের ব্যাপারে চীন ও বাংলাদেশ একমত হয়েছে। এ ব্যাপারে তিন দেশ পরে কোনো এক সময়ে বৈঠকে বসবে বলে বুধবার সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে। ওই তথ্য বিবরণীতে বলা হয়, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বুধবার এক আনুষ্ঠানিক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জিচি ও পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী এ বিষয়ে মতৈক্যে পৌঁছেছেন। বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ত্রিদেশীয় সড়ক সংযোগ প্রকল্পটিকে একটি 'গঠনমূলক ধারণা' হিসেবে অভিহিত করেন। পররাষ্ট্র উপদেষ্টা মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে স