২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাক্তাই খাল পাড়ের একশ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নগরীর চাক্তাই খালের মিয়াখান নগর ব্রিজ এলাকা থেকে প্রায় একশ অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। বিশেষ মহানগর হাকিম মো. জাকির হোসেনের নেতৃত্বে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 02:34 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

চট্টগ্রাম,২৫ জুলাই(বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নগরীর চাক্তাই খালের মিয়াখান নগর ব্রিজ এলাকা থেকে প্রায় একশ অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। বিশেষ মহানগর হাকিম মো. জাকির হোসেনের নেতৃত্বে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়। হাকিম মো. জাকির হোসেন বিডি নিউজ টুয়েন্টিফোরকে বলেন, চাক্তাই খালের সরকারী জায়গায় অবৈধভাবে পাকা, আধাপাকা ও কাঁচা একশ দোকানঘর তৈরি করা হয়েছিল। উদ্ধারকৃত জমি সিটি কর্পোরেশনের প্রকৌশল ও এষ্টেট শাখাকে বুঝিয়ে দেয়া হয়েছে। এখানে এখন জনসাধারণের চলাচলের জন্য রাস্তা নির্মাণ এবং বৃক্ষরোপণ করা হবে। সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ, এস্টেট শাখা ও পুলিশ প্রশাসন এ উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে। বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে ২০২৯ ঘ.