২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুশো হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ধানমন্ডির সাতমসজিদ সড়কে সেনা কর্মকর্তা দম্পতির ছেলে আরিফুল আলম রুশো হত্যা মামলার আসামি শেখ আরিফুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 02:22 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ধানমন্ডির সাতমসজিদ সড়কে সেনা কর্মকর্তা দম্পতির ছেলে আরিফুল আলম রুশো হত্যা মামলার আসামি শেখ আরিফুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার জানে আলম খানের নেতৃত্বে একটি দল সোমবার রাতে খিলগাঁওয়ের বনশ্রী আবাসিক এলাকার একটি বাসা থেকে রুশো হত্যা মামলার অন্যতম আসামী আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ধানমন্ডি থানায় সোপর্দ করা হয়েছে। গত ২৪ মে ধানমন্ডির সাতমসজিদ সড়কের এনসিসি ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার সময় দুর্বৃত্তরা রুশোকে গুলি করে হত্যা করে সাড়ে চার লাখ টাকা নিয়ে যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএমএ/এসএনডি/২০১৮ ঘ.