২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে আইনি সহায়তার বিষয়ে আইনজীবীদের সভা

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আইনি সহায়তা দেওয়ার বিষয়ে করণীয় নির্ধারণ করতে সুপ্রিম কোর্টের আইনজীবীরা সভা করেছেন। রোববার বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উত্তর হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বক্তাদের একজন বলেন, হাসিনার বিরুদ্ধে দেওয়া চাঁদাবাজি মামলার বিষয়ে রিট আবেদন করা হবে না তা বাতিলের (কোয়াশমেন্ট) আবেদন করা হবে সে বিষয়ে পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2007, 02:29 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ঢাকা, জুলাই ২২ (নফহবংি২৪.পড়স)--আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আইনি সহায়তা দেওয়ার বিষয়ে করণীয় নির্ধারণ করতে সুপ্রিম কোর্টের আইনজীবীরা সভা করেছেন। রোববার বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উত্তর হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বক্তাদের একজন বলেন, হাসিনার বিরুদ্ধে দেওয়া চাঁদাবাজি মামলার বিষয়ে রিট আবেদন করা হবে না তা বাতিলের (কোয়াশমেন্ট) আবেদন করা হবে সে বিষয়ে পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবে আলম, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সমিতির সাবেক সভাপতি ইনায়েতুর রহিম। উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক বিচারপতি শামসুল হুদা মানিক, মমতাজউদ্দিন আহমেদ, সিনিয়র অ্যাডভোকেট আলী হায়দার খান, রহমত আলী, সাজোয়ার হোসেন, সমিতির সম্পাদক আমিনউদ্দিন, অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন প্রমুখ। সভা শেষে শেখ হাসিনার মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। সভার আগে দুপুরে শেখ হাসিনার প্রধান আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার পক্ষে আমি মামলা করব। শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করার জন্য আইনজীবীদের কমিটি প্রসঙ্গে তিনি বলেন, "কমিটি বুঝিনা। আইনের প্রক্রিয়া অনুসরণ করে শেখ হাসিনার পক্ষে আদালতে মামলা করা হবে।" নফহবংি২৪.পড়স/এটি/এমএইচবি/২০১২ ঘ.