২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে ট্রলার ও পাচারকারীসহ চোরাই কাঠ আটক

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের কুমারখালি এলাকা থেকে উপকূল রক্ষী বাহিনীর (কোস্টগার্ড) পশ্চিম জোনের সদস্যরা রোববার দুপুরে একটি ট্রলার ও পাচারকারীসহ ১২০ ঘনফুট চোরাই সুন্দরী কাঠ আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2007, 01:25 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

বাগেরহাট, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের কুমারখালি এলাকা থেকে উপকূল রক্ষী বাহিনীর (কোস্টগার্ড) পশ্চিম জোনের সদস্যরা রোববার দুপুরে একটি ট্রলার ও পাচারকারীসহ ১২০ ঘনফুট চোরাই সুন্দরী কাঠ আটক করেছে। উদ্ধার করা কাঠ ও ট্রলারের আনুমানিক দাম দেড় লক্ষ টাকার বেশি বলে জানিয়েছে কোস্টগার্ড। কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার (অপারেশন) কাজী নজরুল ইসলাম জানান, আটক পাচারকারীর নাম মো. মামুন শেখ (৩৭)। তার বাড়ি মংলার জয়মনি গ্রামে। মামুন কোস্টগার্ডকে জানিয়েছে যে, সে ওই ট্রলারটির মালিক। দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে সে কাঠ পাচার করছিল। বিকেলে ট্রলার ও কাঠসহ আটক মামুনকে চাঁদপাই রেঞ্জের ঢাংমারি ফরেস্ট স্টেশনে সোপর্দ করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/১৯২১ ঘ.